কিভাবে গুগল এ্যাডসেন্স হতে পারে আপনার সারা জীবনের একমাত্র আয়ের উৎস - পজিটিভ নিউজ
আমরা যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর সাথে জড়িত তারা সবাই কম-বেশি গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানি। পৃথিবীর বহু দেশের মত আমাদের দেশের অনেক ব্লগাররাও গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করে থাকেন। অনেকে তাদের নিজস্ব ব্লগকে গুগল অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করে টাকা উপার্জন করেন আবার অনেকে তাদের ইউটিউব চ্যানেলকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজ করে টাকা উপার্জন করেন। আমার দেখা অনেকেই আছেন যারা ফাইভার, আপওয়ার্কসহ অনেক মার্কেটপ্লেসে ১/২ বছর চেস্টা করেও কাজ পাননি কিন্তু তারা এখন গুগল এ্যাডসেন্স করে ভালো মানের উপার্জন করছেন। গুগল এডসেন্স এমন একটি আয়ের মাধ্যম যেটি দিয়ে শুধু আপনি নিজে আয় করার পাশাপাশি একটি অফিস নিয়ে ১০/১২ জন লোক নিয়োগ দিয়ে একটি কোম্পানীও চালাতে পারেন। এই রকম অনেক প্রমান রয়েছে। যেমন wikihow.com তারা প্রায় ১০০ জনেরও বেশী কর্মচারী চালায় শুধুমাত্র গুগল এডসেন্স এর আয় দিয়ে। আমাদের দেশে নতুন অনেকেই, বিশেষ করে ব্লগাররা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উপার্জন করতে চান কিন্তু সঠিক গাইডলাইন এর অভাবে গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করতে পারেন না। অনেকেই আছেন গুগল ...